সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
পুলিশ জানায়,  ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের পূর্ব নির্দেশনা মোতাবেক চলমান মাদক বিরোধী অভিযানে অদ্য ১৪-০৬-২০২০ ইং তারিখে  বিজয়নগর থানায় কর্মরত এসআই/নুরুল ইসলাম, তার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চম্পকনগর বাজার চৌরাস্তা মাদ্রাসা মোড় চান্দুরা টু আখাউড়া পাকা রাস্তার উপর হতে ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী  ১. ফারুক মোল্লা (৩৫), পিতা- ফজলুল হক, গ্রাম- গজারিয়া, থানা- সদর , জেলা-গাজীপুর, ২. মোঃ সেলিম (৩৫), পিতা- নূর চাঁন ফকির, গ্রাম- সাটিয়াবাড়ি (ইউপি-রাজবাড়ী) , ৩. সুমন হাসান (২০), পিতা- মোঃ সাত্তার হোসেন, গ্রাম- গজারিয়া (ইউপি-রাজবাড়ী) থানা- শ্রীপুর, জেলা-গাজীপুরদের গ্রেফতার করেন।
অপরদিকে বিজয়নগর থানায় কর্মরত এসআই/মোহাম্মদ মিজানুর রহমান তার সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় সিংগারবিল বাজার জামে মসজিদের সামনে খোলা জায়গা হতে ২৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী  ১. আওলাদ হোসেন (২৩), পিতা- শাহজাহান মিয়া, মাতা- জোসনা বেগম, ২. মোঃ সাদ্দাম মিয়া (৩০), পিতা-শাহজাহান মিয়া, মাতা- জোসনা বেগম, উভয় সাং- নলগড়িয়া (নেওয়াজ হাটি) থানা- বিজয়নগর, জেলা- ব্রাম্মনবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করেন। 
বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু  করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com