সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
৯ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

৯ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

আখাউড়া সংবাদদাতা 

টানা ৯ দিন বন্ধ থাকার পর ফের আমদানি রপ্তানি শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়। 
জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে কর্মরত ৬ জন বিএসএফ সদস্য ও দু’জন কাস্টমস এবং ইমিগ্রেশন কর্মকর্তা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ৭-১৫ জুন পণ্য আমদানি বন্ধ রাখেন আগরতলার ব্যবসায়ীরা। টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে ফের ভারতের আগরতলায় আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্যবাহীট্রাক প্রবেশ করে।            
আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশী পণ্য রপ্তানি শুরু হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দর দিয়ে রপ্তানি শুরু হওয়ায় বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।    
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com