সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
শিশু বয়সেই সংসারের বুঝা কাঁধে তুলে নিয়েছে তামান্না-রুকসানা।। করোনাকে হার মানিয়েও অংশ নিয়েছে জীবন যুদ্ধে

শিশু বয়সেই সংসারের বুঝা কাঁধে তুলে নিয়েছে তামান্না-রুকসানা।। করোনাকে হার মানিয়েও অংশ নিয়েছে জীবন যুদ্ধে

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে দুই শিশুর কাঁদে সংসারের বুঝা।  করোনাকে হার মানিয়েও যেন তারা অংশ নিয়েছে জীবন যুদ্ধে । হাতে যখন খাতা এবং বই থাকার কথা ঠিক তখনই এই দুই শিশুর কাঁদে যেন জীবনের সকল বুঝা। কথা গুলো শুনতেই যেন অবাক লাগে। তামান্না ও রুকসানা বয়স তাদের ৫/৩ বছর হবে। করোনাভাইরাসে যখন সারা বিশ্বের মানুষ স্থবির, সেই সময় তারা বোতল কুড়িয়ে বিক্রি করতে ঘুরে বেড়াচ্ছে শহরের নোংরা পরিত্যক্ত ও ময়লা আবর্জনায় জর্জরিত ডাস্টবিন গুলোতে। এতে করে চরম করোনা ঝুঁকিতে এই শিশুরা। 
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭ টায় এই প্রতিবেদকের সঙ্গে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে কথা হয় শিশু গুলোর। তামান্না ও রুকসানা জানায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামে তাদের বসবাস। তামান্না বেগম বয়স অনুমান (৫) বছর হবে। পিতা ফাডা মিয়া অন্যত্র বিয়ে করে চলে গেছেন অনেক আগে। মা’ রেনু বেগম কাজ করেন অন্যের বাড়িতে। পরিবারে ২ ভাই ও ২ বোন রয়েছে। তামান্না আরো বলে, একা কাজ করে রেনু বেগমের পক্ষে সংসার চালানো সম্ভব নয় বলে শহরে এসে ডাস্টবিন গুলোতে ময়লা আবর্জনায় পড়ে থাকা বোতল কুড়িয়ে বিক্রি করি। দিন শেষে ১শ থেকে ২শ টাকা হয় মাঝে মধ্যে। বোতল বিক্রির টাকা মায়ের কাছে দিচ্ছে প্রতিদিন। রুকসানা বয়স অনুমান (৩) বছর হবে। ঠিকমত কথা ও বলতে পারে না। পিতা আব্দুল আলী তিনি পেশায় একজন শ্রমিক। মা নাজমা বেগম। ৩ ভাই ও ২ ভাই মিলে ৭ জন সদস্যর পরিবার তাদের। নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়রে হালিতলা গ্রামে তাদের বসবাস। কুড়িয়ে আনা বস্তা ভর্তি প্রায় ১০ কেজি ওজনের বোতল তার কাঁদে করে পথ হাটছে। এই বয়সে শিশুটির কাঁদে বিশাল ভারি ওজনের বস্তা দেখে জানতে চাইলে প্রতিবেদকরে সঙ্গে ঠিকমত কথা ও বলতে পারেনি মেয়েটি। যদিও দেশে শিশু শ্রম নিষিদ্ধ রয়েছে তারপরও এসব শিশুরা কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে শিশু শ্রমের দিকে।  হয়তো এরা জানেই না শিশু শ্রম কি? রাষ্ট্র, সমাজ ও আমাদের দায়িত্ব এদের রক্ষা করা বলছেন সুশীল সমাজ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com