সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল খাল, ড্রেণ ও নালা অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সকল খাল, ড্রেণ ও নালা অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সভা আজ সােমবার বেলা ১১টায় মেয়রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। 
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হােসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মােঃ জামাল হােসেন, মােঃ আবুল বাশার, মােঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মােঃ কাউছার, মােঃ ফেরদৌস মিয়া, শাহ মােঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মােঃ মুরাদ খান, আব্দুল হাই ডাবলু, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গােলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। 
সভা পরিচালনা করেন পৌর সচিব মােঃ সামছুদ্দিন। সভায় বর্তমান করােনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত কারণে সৃষ্ট দূর্যােগে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বিভিন্ন সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, আসন্ন কােরবানীর গরুর বাজার এবং অত্র পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট নিয়ে বিস্তারিত আলােচনা করা হয়। এছাড়াও সভায় বক্তারা বলেন, পৌরসভার বিভিন্ন খাল, ড্রেণ ও নালা অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তা অচিরেই প্রশাসনের সহযােগিতায় অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করে দখলমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com