সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ডাঃ নুপুর সাহা সামনের সারির একজন করোনা যোদ্ধা ; জনগনের চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত

ডাঃ নুপুর সাহা সামনের সারির একজন করোনা যোদ্ধা ; জনগনের চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ডাঃ নুপুর সাহা। যিনি সামনের সারির একজন করোনা যোদ্ধা হিসেবে জনগনকে চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই করোনা ভাইরাস (কুভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে করোনা মহামারিতে উপজেলার নাগরিকদের চিকিৎসা সেবা দিতে গিয়ে তিনি কুভিড-১৯ আক্রান্ত হয়েছেন।                               
দেশের এই ক্লান্তিকালে সামনের সারি থেকে আশুগঞ্জের স্বাস্থ্য বিভাগের হাল ধরে উপজেলাবাসীকে সেবা দিতে গিয়ে আজ তিনি নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় হোম আইশোলেশসে আছেন। অন্যান্য উপজেলায় যে কাজটি স্থানীয় জনপ্রতিনিধিরা করেছেন, সেই কাজটি তিনি নিজের বেতনের টাকা দিয়ে নিজস্ব অর্থায়নে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য উপজেলা কমপ্লেক্সে তৈরী করেছেন মেডিকেল সেফটি কর্নার। আক্রান্তদের সুচিকিৎসা দিতে প্রথম থেকেই ছুটেছিলেন করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি। উপজেলাবাসীর সুরক্ষার জন্য প্রথম থেকেই নিয়েছিলেন নানা পদক্ষেপ। কিন্তু গত কয়েকদিন আগে ডাঃ নুপুর সাহার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় নমুনা দেন তিনি। 
আজ বুধবার (০১ জুলাই) ডাঃ নুপুর সাহার নমুনা পরীক্ষার ফলাফল আসে। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে উপসর্গ দেখা দেয়ার পর থেকেই তিনি নিজ বাসায় হোম আইশোলেশনে ছিলেন। তিনি দ্রুত করোনা যুদ্ধে জয়ী হয়ে পূণরায় মানুষের চিকিৎসা সেবায় ফিরে আসতে সকল মহলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।    
করোনা মহামারিতে সামনের সারির এ করোনা যোদ্ধা ডাঃ নুপুর সাহা এ প্রতিবেদককে জানান, করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে মানুষ মারা যাচ্ছে। আমিও যদি মারা যায় তাতে কোন দুঃখ নেই। কারন আমি মানুষের চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছি। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com