সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

সময়নিউজবিডি রিপোর্ট 

মৃত্যুর সাথে দীর্ঘদিন পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। 
বৃহস্পতিবার (০৯ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
অ্যাডভোকেট সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।             
জানা যায়, ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঢাকা-১৮ (উত্তরা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ২ জুন ২০২০ ইং তারিখে জ্বর এলার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। গত ২৬ জুন পুনরায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের তাকে আইসিইউতে নেওয়া হয়। 
এদিকে গত ৬ জুলাই উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় তিনি মারা যান। ব্যক্তিগত জীবনে সাহারা খাতুন ছিলেন চিরকুমারী।                           

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com