সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় ৩২৫ বোতল স্কফ সিরাপ, ৪৪ বোতল হুইস্কি, ৬১ বোতল ফেনসিডিল এবং ১৬ কেজি গাঁজাসহ  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন (সরাইল ব্যাটালিয়ন) এর সদস্যরা। গতকাল শনিবার সকালে ও শুক্রবার বিকেলে জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত  একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভোরাকান্দা গ্রামের মোঃ হৃদয় হোসেন- (২৩) ও মোঃ নাদিম ইসলাম-(২৩)। এসব ঘটনায় বিজয়নগর ও আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার সকালে বিজিবির সদস্যরা আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় হোসেন ও নাদিম ইসলামকে গ্রেপ্তার করে। এছাড়াও  পৃথক অভিযানে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গঁাজা এবং ৪৯ বোতল ফেনসিডিল, বিজয়নগর উপজেলার নোয়াবাদি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল হুইস্কি এবং ৪ কেজি গাঁজা, একই উপজেলার কামালমোড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এছাড়া গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪৭ বোতল স্কফ সিরাপ, আখাউড়া উপজেলার রাজাপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গঁাজা, ৫০ বোতল স্কফ সিরাপ ও ১টি মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়াও আখাউড়া উপজেলার কল্যানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
এসব ঘটনায় বিজয়নগর ও আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com