সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ভ্রাম্যমান আদালতের অভিযানে বাঞ্চারামপুরে চিকিৎসককে জেল ও হাসপাতালের মালিককে জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযানে বাঞ্চারামপুরে চিকিৎসককে জেল ও হাসপাতালের মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে এক ভুয়া চিকিৎসককে এক বছরের জেল ও হাসপাতালের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার বাঞ্চারামপুর চক্ষু চিকিৎসা কেন্দ্রে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকের নাম আফজাল হোসাইন । তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরনারান্দি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। হাসপাতালের মালিক মোঃ আলমগীর হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার চার কুরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
ভ্রাম্যমানে আদালতে নেতৃত্ব দেওয়া বাঞ্চারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা জানান, অনেক দিন ধরে উপজেলার বাঞ্চারামপুর চক্ষু চিকিৎসা কেন্দ্রে ভুয়া চক্ষু ডাক্তার মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলো এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চিকিৎসক পরিচয় দেওয়া আফজাল হোসাইন ও হাসপাতালের মালিক মোঃ আলমগীর হোসেনকে আটক করা হয়। আফজাল হোসেনের ডাক্তারি কোন সনদপত্র নেই। নূন্যতম এমবিবিএস ছাড়া কেউ প্রেসক্রিপশনে ডাক্তার লিখতে পারেন না। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় আফজাল হোসেনকে এক বছরের কারাদন্ড ও ভোক্তা অধিকার আইন-২০০৯ হাসপাতালের মালিক মোঃ আলমগীর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যহত থাকবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com