সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ব্যক্তি খুন।। স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ব্যক্তি খুন।। স্বামী-স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে মোঃ ছাদির মিয়া-(৪০) এবং মোঃ কবির হোসেন ওরফে ছোটন  মিয়া-(৫৫) নামে দুই ব্যক্তিকে খুন করা হয়েছে। 
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশার গ্রাম এবং কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে পৃথক এই খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। নিহত ছাদির মিয়া মৈশার গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে এবং নিহত কবির মিয়া চারুয়া গ্রামের মরহুম সাহেদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ শুক্রবার সকালে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশার গ্রামের সাদির মিয়ার জমির আইলে আন্তা (মাছ ধরার ফাঁদ) পাতে তার ভাস্তে (ভাতিজা) ইয়াছিন মিয়া। বিষয়টি জানতে পেরে সাদির মিয়া জমির আইল থেকে মাছ ধরার ফাঁদ গুলো উঠিয়ে ফেলে। এ ঘটনার জের ধরে সকাল ১০টায় ভাতিজা ইয়াছিন দলবল নিয়ে চাচা ছাদির মিয়াকে কুপিয়ে আহত করে।  আশংকাজনক অবস্থায় ছাদির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
অপরদিকে পাওনা টাকা চাওয়ার জের ধরে জেলার কসবায় কবির হোসেন ওরফে ছোটন নামে এক ডেকোরেটার্স ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের ডেকোরেটার্স মালিক কবির হোসেনের কাছ থেকে গত ৯ মাস আগে ৪৩ হাজার টাকা হাওলাত নেয় একই এলাকার রিকসাচালক সেলিম মিয়া।
দীর্ঘদিন ধরে সেলিম মিয়া টাকা ফেরত দেয়া নিয়ে টালবাহানা শুরু করে আসছিলো। পরে ১০ হাজার টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয় সেলিম। প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল শুক্রবার সকালে কবির হোসেন পাওনা টাকা আনতে সেলিম মিয়ার বাড়িতে গেলে সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন আক্তার টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন আক্তার কবির হোসেনকে বেদম মারধোর করে। 
মারধোরের এক পর্যায়ে কবির হোসেন অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষনা করেন। 
এ ঘটনায় নিহতের কন্যা লাভলী আক্তার বাদী হয়ে সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন আক্তারকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন আক্তারকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সেলিম ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। 
অপর দিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ছাদির মিয়াকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।  এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com