সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে গভীর রাতে অবৈধ গ্যাস সংযোগ

সরাইলে গভীর রাতে অবৈধ গ্যাস সংযোগ

সময়নিউজবিডি রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ গ্যাস সংযোগের বাণিজ্য। মোটা অংকের টাকার চুক্তিতে সরকারের এক শ্রেণির ঠিকাদার এই অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন। গত শুক্রবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের হাবিব মিয়ার বাড়িতে দেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। কোন অনুমতি না নিয়েই কেটে ফেলা হয় নিজসরাইল গ্রামের কার্পেটিং করা সড়ক। সংযোগ দিতে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করতে মোটা অংকের টাকা বিলিয়ে দেওয়ার বিষয়টি এখন চাউর হচ্ছে চারিদিকে।
সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায় , সরকার গত প্রায় ৩-৪ বছর আগেই দেশের সকল আবাসিক সংযোগ স্থাপনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। অর্থাৎ রান্নার কাজের জন্য গ্যাস লাইনের সংযোগ একেবারে বন্ধ। এমনকি এক এলাকার লাইন অন্য এলাকায় স্থানান্তরও করা যাবে না। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল ও জরিমানা দুটোই হতে পারে। কিছু কিছু ঠিকাদার অর্থের লোভে জালজালিয়াতির মাধ্যমে সরাইলের বিভিন্ন জায়গায় গোপন সংযোগ দিয়ে যাচ্ছেন। এ জাতীয় কিছু সংযোগ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে বিচ্ছিন্নও করা হয়েছে। এক শ্রেণির ঠিকাদার জাল কাগজপত্র দেখিয়ে চুরি করে সংযোগ দিচ্ছেন। পরে গ্রাহককে শান্তনা দিতে বিল বই দিয়ে ভুয়া বিল জমা দিচ্ছেন। এমন ঘটনা এখানে ঘটছে অহরহ।  
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার রাত ১০টার দিকে সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের হাবিব মিয়ার সদ্য নির্মাণকৃত বহুতল ভবনে গ্যাস সংযোগ দেওয়ার জন্য রাস্তার মাটি কাটতে শুরু করে শ্রমিকরা। নিজ সরাইল গ্রামের কার্পেটিং করা সড়ক থেকে হাবিবের বাড়ির দূরত্ব দেড় শতাধিক গজ হবে। আর উপজেলা চত্বর থেকে আধা কিলোমিটার। থানা তো আরো নিকটে। স্থানীয় লোকজন দেখে এ কাজকে অবৈধ বলে বাঁধা দেন। 
মুহুর্তের মধ্যে মাটি কাটা বন্ধ করে পালিয় যায় ঠিকাদার ও শ্রমিকরা। থানা থেকে ছুটে আসেন পুলিশ সদস্য। এলাকার লোকজন জড়ো হন। প্রাথমিকভাবে কাজ বন্ধ থাকে। রাত ১টার দিকে অতি গোপনে প্রথমে সড়কের পাশের পানি নিষ্কাশনের ড্রেন ও পরে কার্পেটিং করা সড়কটি কেটে ফেলেন। লোকাল মিস্ত্রি দিয়ে বাখরাবাদ গ্যাস লাইনের পাইপ ছিদ্র করে সংযোগ স্থাপন করেন। কাজ চলাকালে চারিদিকে চলে বিশেষ পাহারা। 
নাম প্রকাশ না করার শর্তে ওই গ্রামের ২-৩ জন বাসিন্দা জানান, সংযোগটি দেওয়ার জন্য প্রভাবশালীদের মোটা অংকের অর্থ দিয়ে ম্যানেজ করা হয়।


তবে সরাইল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ কাজে পুলিশের কোন ধরনের সম্পৃক্ততা নেই। কেউ অভিযোগ করে থাকলে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।  
সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন , এই সড়কটি কাটার অনুমতির জন্য পরিষদে কেউ কোন আবেদন করেনি। এ বিষয়ে আমি কিছুই জানি না।
বাখরাবাদ গ্যাস কোম্পানী ব্রাহ্মণবাড়িয়ার উপ-মহা ব্যবস্থাপক মোঃ জাহিদুর রেজা বলেন, সম্পূর্ণ অবৈধ ও বেআইনি উপায়ে এ সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে আবাসিক সংযোগ দেওয়া বা অন্য জায়গার সংযোগ স্থানান্তরের কোন বিধান নেই। এ জাতীয় অবৈধ কাজের দায়ে জেল জরিমানা দুটিই হতে পারে। 
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা বলেন, এটা সম্পূর্ণ অনিয়ম ও বেআইনি কাজ। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। 

ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com