সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
৯ দফা দাবিতে সারাদেশে ধর্মঘট পালন করবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ

৯ দফা দাবিতে সারাদেশে ধর্মঘট পালন করবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকার গাবতলী বেড়িবাধ এলাকায় বিআইডব্লিউটিএ’র অভিযানে ক্ষতিগ্রস্থ ট্রাক মালিকদের ক্ষতিপূরনসহ ৯ দফা দাবিতে আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ধর্মঘট পালন করবে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
এই কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশ্যে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ট্রাক মালিক গ্রুপের সভা হয়। 
জেলা ট্রাক মালিক গ্রুপের আহবায়ক মনসুর আলী দানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, গাজীপুর ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাধারন সম্পাদক একেএম আজাদ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাদেকুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান তানিম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি হাজী শেখ মোঃ মহসীন ও জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি হাজী মোঃ আক্কাস, ব্রাহ্মণবাড়িয়া ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন, ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন সভাপতি সোহেল খন্দকার। 
সভায় সারাদেশে মহাসড়কের পাশে এবং জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মান ও বিশ্রামাগার নির্মান, সড়ক পরিবহন আইন-২০১৮’র সংশোধনী বাস্তবায়ন, যানবাহনের বর্ধিত আয়কর প্রত্যাহার, সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানী এবং মস্তান ও সন্ত্রাসীদের চঁাদাবাজী বন্ধের দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আরো ব্যাপক আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। সভায় সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত সেতুতে টোল বাতিলেরও জোর দাবি জানানো হয়। 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের নেতা শফিকুল ইসলাম মুন্সি, হাজী ইসহাক মিয়া, কাজী শাহনুর আলম, শেখ মো: মাহফুজ, জাহাঙ্গীর আলম।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com