সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার।। দুই চোরাই গরু উদ্ধার

আশুগঞ্জে গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার।। দুই চোরাই গরু উদ্ধার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দুইটি চােরাই গরু উদ্ধার করা হয়। 

আজ সোমবার ভোররাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খোলাপাড়া গ্রামের নোয়াব মিয়া- (৬২), একই এলাকার ইকবাল হোসেন-(৪৪) ও মানসুর আলম-(৩০)।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাংবাদিকদের এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গত ০৯ অক্টোবর রাতে নবীনগর উপজেলার মনিপুর গ্রামের শাহ আলমের বাড়ির গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‍্যাব সদস্যরা আজ সোমবার ভোর রাতে আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামের নোয়াব মিয়ার বাড়ি থেকে গরু দুটি উদ্ধার করেন ও তার দেয়া তথ্যমতে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত নোয়াব মিয়া, ইকবাল ও মানসুর চোর চক্রের অন্যান্য সদস্যের যোগসাজোসে শাহ আলমের বাড়ি থেকে গরু চুরি করে নোয়াব মিয়ার বাড়িতে লুকিয়ে রাখে। গ্রেপ্তারকৃত নোয়াব মিয়া একজন মুরগী ব্যবসায়ী এবং গরু চোর চক্রের সদস্য। তিনি এবং তার চক্রের সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে। পরে সুযোগ বুঝে নির্জন জায়গায় জবাই করে ইকবাল মিয়ার মাংসের দোকানসহ বিভিন্ন হোটেল রেষ্টুরেন্টে বিক্রি করে।
সংবাদ সম্মেলনে ভৈরব র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com