সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে নবীনগরে শ্বশুরসহ গ্রেপ্তার-২

পুত্রবধূকে ধর্ষনের অভিযোগে নবীনগরে শ্বশুরসহ গ্রেপ্তার-২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূত্রবধূকে-(২০) ধর্ষনের অভিযোগে শ্বশুর কালা মিয়া-(৫৫) এবং তার সহযোগী আবু সাঈদ-(৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কালা মিয়া উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের  মৃত মোহন মিয়ার ছেলে এবং আবু সাঈদ উপজেলার থোল্লাকান্দি গ্রামের নূর মিয়ার ছেলে। এ ঘটনায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাত্র তিন মাস আগে কালা মিয়ার ছেলের সাথে ওই নারীর বিয়ে হয়। ওই নারীর স্বামী একজন মাজার ভক্ত। প্রায়ই সে বিভিন্ন মাজারে রাত যাপন করতো। গত রোববার (১০ অক্টোবর) রাতে পুত্রবধূকে ঘরে একা পেয়ে শ্বশুর কালা মিয়া তাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। 
বিষয়টি জানতে পেরে পুলিশ সোমবার রাতে শ্বশুর  কালা মিয়া ও ধর্ষণে সহযোগিতা করার জন্য আবু সাঈদকে গ্রেপ্তার করে। তিনি বলেন, এ ঘটনায় ওই মহিলা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
আমরা ওই মহিলাকে ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি ও গ্রেপ্তারকৃতদেরকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com