সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
ধর্ষনের শাস্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিত ; মোকতাদির চৌধুরী এমপি

ধর্ষনের শাস্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিত ; মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ধর্ষণে অভিযুক্তদের বিচার শেষে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বলেন, শুধু তাই নয়, যারা বিভিন্ন স্থানে ছোট ছোট ছেলেদের সাথে অত্যাচার  (যৌন নিপিড়ন) করে তাদেরও মৃত্যুদন্ড হওয়া উচিত।
তিনি গত সোমবার বিকেলে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, যত রকমের নারী শিশু বিদ্বেষী আছে, তাদের সবাইকে দ্রুত বিচার আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে ক্রসফায়ারে বিশ্বাসী না হলেও ধর্ষণের অভিযুক্তদের বিচার শেষে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড নিশ্চিত করা উচিত। 
জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম.এ.মালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মোঃ মহসিন প্রমুখ। আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলার শ্রমিকলীগের নেতারা বক্তব্য রাখেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com