সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে; ইউএনও ইয়াসির আরাফাত

পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে; ইউএনও ইয়াসির আরাফাত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত বলেছেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট দূর্যোগের সময়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন খুবই তাৎপর্যপূর্ণ। তাই এবারের প্রতিপাদ্য হচ্ছে “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি”। তাই পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ সর্বক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও কে এম ইয়াসির আরাফাত।

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০ উদযাপন  ও জাতীয় স্যানিটেশন মাস ২০২০ উপলক্ষে বিজয়নগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আফরোজা বেগম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আমান উল্লাহ। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com