সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতি করে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে আটক -২

ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতি করে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে আটক -২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতি করে জমির দলিল রেজিস্ট্রি করতে গিয়ে রোস্তম আলী (৩৮) ও সাধন শর্মা (৪৫) নামে জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন সাব রেজিস্টার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল আড়াইটায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের চরপাঁচগাও মৌজার বি.এস চূড়ান্ত ৭২৭ খতিয়ানের বি.এস ৪৪৫৭ দাগের ৩৫ শতাংশ জমি নিবন্ধনের জন্য সদর সাব-রেজিস্ট্রি অফিসে দাখিল করা হয়। উল্লেখিত খতিয়ানের মূল মালিক হরেন্দ্র কান্ত শর্মা, পিতা- মৃত চন্দ্র কিশোর শর্মা। কিন্তু জমির মূল মালিক সেজে একই উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত মন্ডল হোসেনের ছেলে ইয়াছিন মিয়ার নামে নিবন্ধনের জন্য সদর সাব-রেজিস্টার কাছে তা দাখিল করেন। এতে দলিলের দাতা ভুয়া দাতা সেজে তার জাতীয় পরিচয়পত্রে পিতা অবচরন সরকারের পরিবর্তে হরেন্দ্র কান্ত শর্মা (খতিয়ানের মূল মালিক) ব্যবহার করে দলিল সম্পাদন করার চেষ্টা করেন। সম্পাদনের প্রচেষ্টাকৃত দলিলের মুসাবিদাকারক হিসেবে স্বাক্ষর করেন পৌর শহরের ৫৫৫/১ মধ্যপাড়া এলাকার বাসিন্দা ও সদর সাব-রেজিস্ট্রি দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক কাজী সাহারুল ইসলাম। দলিলটির সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন পৌর শহরের কান্দিপাড়া মহল্লার আব্দুল মালেকের ছেলে রোস্তম আলী (৩৮)।
এদিকে দলিলটিতে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন সদর উপজেলার মেরুড়া গ্রামের শ্রীফান ঋষির ছেলে নয়ন ঋষি ও বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহাব এর ছেলে নুরুল ইসলাম।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার (ডেপুটেশন) মোঃ ইয়াসিন আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, জালিয়াতি করে খতিয়ানের মূল মালিক সেজে দলিল সম্পাদনের জন্য সকল কাগজপত্র দাখিল করলে বিষয়টি আমার নজরে আসে। পরে ঘটনাটি সদর মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ভুয়া দাতা সাধন ও ভুয়া দাতা হিসেবে সাধন শর্মাকে খতিয়ানের মূল মালিক হরেন্দ্র কান্ত শর্মা হিসেবে সনাক্ত করার অপরাধে রোস্তম আলীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যান।
এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে ভুয়া দলিলদাতা সাধন শর্মা জানিয়েছেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে তিনি ভুয়া দলিল দাতা হিসেবে এসেছেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com