সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে এক ব্যক্তি ১মাস কারাদণ্ড

অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে এক ব্যক্তি ১মাস কারাদণ্ড

সদর উপজেলা কক্সবাজার প্রতিনিধি   

কক্সবাজারের সদরের রামুর উপজেলার রশিদনগর ইউনিয়নে ইজারাবর্হিভূত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে নির্বাহী হাকিম ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা এ সাজা দেন।

সাজা প্রাপ্ত, ব্যক্তি শামশুল আলম (৩২) উপজেলার রশিদ নগর ইউনিয়নের দলিয়াঘোনা ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম গোলাম হোসেন। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে থানায় পাঠিয়ে দেন।

রামু থানার ওসি মো.আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- দণ্ডপ্রাপ্ত শামশুল আলমের বিরুদ্ধে একটি বন মামলায় গ্রেপ্তারি পরোয়ানোও রয়েছে। বুধবার তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, শামশুল আলম ড্রেজার মেশিন দিয়ে উপজেলার রশিদ নগর ইউনিয়নের দলিয়াঘোনা থেকে ইজারা মহালের অন্তত চার কিলোমিটার দূরবর্তী জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এর ফলে হুমকির মূখে ছিলেন স্থানীয়রা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে হাজির হয়ে শামশুলকে এ দণ্ড দেন। এ ঘটনায় এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামুর ইউএনও প্রণয় চাকমা বলেন- বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে শামশুলকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানের সময় ড্রেজার মেশিনের পাইপ লাইনগুলো বিনষ্ট করে দেওয়া হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com