সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বেলা ১১টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ‘সুরমা হলে’ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
সভায় উপস্থিত বোর্ড অব ট্রাস্টিজের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের চাকুরি বিধিমালা- ২০২০ খসড়া, বিশ্ববিদ্যালয়ের দাতা সদস্য বিধিমালা-২০২০ খসড়া, বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো বিধিমালা-২০২০ খসড়া  সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হয়।
এ ছাড়াও বিশেষ এ সভায় বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি পর্যালোচনাসহ স্প্রিং সেশন ২০২১ এর ভর্তি, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে ২০২১ সালের ক্যালেন্ডার তৈরির বিষয়ে সিদ্ধান্ত  গ্রহণ করা হয়।
বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ফাহিমা খাতুন, সম্মানিত উপদেষ্টা ট্রাস্টি প্রফেসর ড. আনোয়ার হোসেন, মোঃ আলমগীর মিয়া, প্রফেসর ড. দেলোয়ার, প্রফেসর শফিকুল ইসলাম, আবু মুছা আনছারী, এহতেশামুল বারী (তানজিল), মাহমুদুল হক, আক্তারুজ্জামান, ডা. আশফাক, ইয়াসিন খান ও ডেপুটি রেজিস্ট্রার এস এম শফিকুল ইসলাম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com