সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
র‍্যাবের অভিযানে বিজয়নগরে ইয়াবাসহ এক নারী আটক

র‍্যাবের অভিযানে বিজয়নগরে ইয়াবাসহ এক নারী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের শ্রীপুর এলাকা থেকে ৭৫০ পিস ইয়াবা’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গতকাল (০৮ নভেম্বর) রাত ১০ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর দক্ষিন পূর্বপাড়া সাকিনস্থ ধৃত আসামী ফুলবানু বেগম এর বসত ঘরে অভিযান পরিচালনা করে ১। ফুলবানু বেগম (৩০), স্বামী-মৃত জাকির হোসেন, সাং-শ্রীপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে (ক) ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩,০০,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।  
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com