সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
র‍্যাবের অভিযানে আশুগঞ্জ থেকে গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‍্যাবের অভিযানে আশুগঞ্জ থেকে গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের সৈয়দ নজরুল সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ও ০১ টি ট্রাক’সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
সোমবার (০৯ নভেম্বর) বেলা দেড়টায় ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করেন র‍্যাব। 
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা দেড়টায় ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুলপ্লাজার ২০০ গজ পূর্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশীকালে সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে ট্রাকটি তল্লাশী চৌকির নিকট থামালে ১। মোঃ কাকন মিয়া(৪০), পিতা-মোঃ সেলিম মিয়া, সাং-কসবা কাচারীপাড়া, ২। মোঃ আজমত আলী (৩৫), পিতা-মোঃ জহর আলী, সাং-গৌরীপুর, উভয় থানা ও জেলা-শেরপুর’সহ ট্রাকটি আটক করা হয়। আটককৃত ট্রাকটি তল্লাশী করে (ক) ২৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১ টি ট্রাক, (গ) মাদক বিক্রর নগদ ৩০০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩৭,২৩,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। 
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com