সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
শ্রীমঙ্গলে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীমঙ্গলে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীমঙ্গল সংবাদদাতা

মৌলভীবাজার জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ পিপিএম বার এর নির্দেশে মাদক বিরোধী অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশ রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। 
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রবি শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে শ্রীমঙ্গল পৌর শহরের শাপলাবাগ রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। 
শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির এর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com