সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
লালমনিরহাটে রেলওয়ের উচ্চমান সহকারীসহ আটক- ৩

লালমনিরহাটে রেলওয়ের উচ্চমান সহকারীসহ আটক- ৩

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে বিভাগীয় রেলওয়ে দপ্তরের সংস্থাপন শাখার উচ্চমান সহকারীসহ তিন ব্যক্তিকে আটক ও একটি চায়না পিস্তুল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার শহরের বালাটারী বিএনপি কলোনি এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়ে সদর থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, লালমনিরহাট পৌরসভার বালাটারী বিএনপি কলোনী এলাকার বাসিন্দা ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অফিসের প্রধান অফিস সহকারী পারভেজ আক্তার টপি (৪১), একই এলাকার মোহাম্মদ ইসলালের ছেলে মুরাদ হোসেন আনন্দ (২২) ও মৃত মহুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২২)।
সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অভিযানে ৭ দশমিক ৬২ মিলিমিটারের একটি চায়না পিস্তল উদ্ধার করা হয়েছে। আটক তিন ব্যক্তিকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় সদর দপ্তরের সংস্থাপন শাখার ডিভিশনাল পার্সোনেল অফিসার মো. আব্দুল রহমান বলেন, শুক্রবার ফজরের নামাজের পর উচ্চমান সহকারী পারভেজ আক্তার টপিকে আটকের খবর পেয়েছি। এরপর সদর থানার ওসি মাহফুজ আলমের সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি। বর্তমানে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান শফিক মহোদয় ছুটিতে আছেন। বিষয়টি ডিআরএম মহোদয়কে মোবাইলে কল করে জানানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com