সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
কক্সবাজারের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সহ ২ মানব পাচারকারী নিহত

কক্সবাজারের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সহ ২ মানব পাচারকারী নিহত

সদর উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি 
কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা সহ দুই মানব পাচারকারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
রবিবার ভোরে সাবরাং এর কাটাবুনিয়ার সাকিনের নৌকা’র ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহতরা হলেন, টেকনাফ নাইটং পাড়ার রশিদ আহম্মদের ছেলে রুবেল ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কিছু রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল কাটাবনিয়া এলাকায় গেলে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে মানবপাচারকারীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় রুবেল ও ফারুককে। ওই গুলাগুলিতে পুলিশের ৩ সদস্যও আহত হয়। গুলিবিদ্ধ রুবেল ও ফারুককে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুই টি দেশীয় তৈরী বন্দুক, ১১ বাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা। নিহতের মধ্যে রুবেল হল ৪৫ রোহিঙ্গা পাচার মামলার পলাতক আসামী।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com