সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সাবেক জি.এস আশরাফুল ইমাম রানা’র দাফন সম্পন্ন

সাবেক জি.এস আশরাফুল ইমাম রানা’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, লোকনাথ উদ্যান (টেংকের পাড়) জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও রামকানাই হাই একাডেমী পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইমাম রানা’র নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় দাফন সম্পন্ন করা হয়েছে।

মরহুম আশরাফুল ইমাম রানা’র নামাজে জানাযায় সর্বস্তরের মানুষের উপস্থিতির একাংশ।

আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) বাদ জুম্মা জেলা শহরের টেংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। 
মরহুমের নামাজে জানাযায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এদিকে আশরাফুল ইমাম রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। 

মরহুমের মরদেহে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করছেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাড. শাহনুর ইসলাম ও সাধারন সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম ফেরদৌস।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে  ৭টায় ঢাকার একটি  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com