সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কসবার ‘’খাড়েরায়” ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন

কসবার ‘’খাড়েরায়” ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘খাড়েরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’ শুরু হয়েছে গত ৪ ডিসেম্বর শুক্রবার। বিকাল সাড়ে ৫টায় খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট শুরুর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আবু বক্কর। খাড়েরা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুটি চৌমুহনীস্থ জনতা রাইছ মিল এন্ড টিম্বারস এর স্বত্ত্বাধিকারী মোঃ মোছাদ্দেক হোসেন। 
আদি আল জোবায়েরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক বাহাদুর আলম। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আবু বক্কর বলেন- খেলাধুলা একটি শরীর চর্চা। সুস্থ দেহ-মন গঠনে এ চর্চা অনেক জরুরী। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। তিনি তরুণ ও যুব সমাজকে সামাজিক অনাচার, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। নিয়মিত পড়াশুনার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।এসময়  হাজী মো: আবু বক্কর বলেন এই আয়োজনের অন্যতম সদস্য মো: সোহাগ ও মো:ছাব্বির মোল্লা সহ কমিটির সকলের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।সভা শেষে তালতলা বনাম কুটি গেইমস টুয়েন্টি ওয়ানের মাঝে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com