সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ডেকে এনে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীর ফাঁসির রায় ঘোষনা ; একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ডেকে এনে হত্যার ঘটনায় স্বামী-স্ত্রীর ফাঁসির রায় ঘোষনা ; একজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ায় শুক্কুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ডেকে এনে হত্যার দায়ে স্বামী – স্ত্রীর মৃত্যুদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষনা করেন।        

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- আফজাল কৈয়া ও তার স্ত্রী হেলেনা বেগম। এ ঘটনায় আমির উদ্দিন নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। অপরদিকে মামলার আরো দুই আসামি ওমর ফারুক ও মোঃ সুমনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষনার সময় আফজাল কৈয়া ও আমির উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। বাকী অন্য আসামীরা পলাতক রয়েছে।  

জানা গেছে, ঢাকার নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার হালদা গ্রামের বাসিন্দা শুক্কুর আলী একই গ্রামের বাসিন্দা আফজাল মিয়ার কাছ থেকে জায়গা কিনেন। কিন্তু জায়গা বাবদ সমোদয় টাকা পরিশোধ করার পরও রেজিস্ট্রি করে দিতে তালবাহানা শুরু করেন আফজাল। পরে গত ২০১২ সালের ৭ ডিসেম্বর শুক্কুর আলীকে কৌশলে আফজালের শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিয়ে আসেন হেলেনা। পরে শুক্কুর আলীকে স্থানীয় মরিচাকান্দি এলাকার মেঘনা নদীর কাছে নিয়ে গিয়ে প্রথমে পুরুষাঙ্গ কেটে দেন হেলেনা। এসময় আফজাল এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শুক্কুরের মরদেহ নদীতে ফেলে দেন। ঘটনার পরদিন নদী থেকে শুক্কুরের মরদেহ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় মরিচাকান্দি এলাকার চৌকিদার শাহ আলম বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে গত ২০১৩ ইং সনের ৫ মে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন পুলিশ। পরে আদালত দীর্ঘসময় পর্যালোচনা করে আজ ১২ ফেব্রুয়ারি ২০২০ ইং রোজ বুধবার মামলার রায় ঘোষনা করেন।        
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফ হোসেন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।                                                                         
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com