সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
বাঞ্ছারামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্য বিয়ে বন্ধ

বাঞ্ছারামপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্য বিয়ে বন্ধ

স্টাফ রিপাের্টার,সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী নবম শ্রণীর এক শিক্ষার্থী। 
ঘটনাটি ঘটেছে গতকাল সােমবার বিকেলে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহরচর গ্রামে।  
জানা যায়, গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহরচর গ্রামের দক্ষিণপাড়ার এরশাদ মিয়ার ছেলে চান বাদশার সাথে একই এলাকার নবম শ্রেণির ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিলো। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা বরযাত্রী আসার আগেই বিয়ে বাড়িতে এসে উপস্থিত হন। পরে সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য ঐ মেয়ের বাবা মা’র কাছ থেকে মুচলেকা নেন। 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিজা নাজ নীরা জানান, বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সমসময় অব্যাহত থাকবে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com