সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট

নাসিরনগরে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাদক ব্যবসায়ী স্বামীর দাবীকৃত ২ লক্ষ টাকা যৌতুক দিতে না পারায় স্বামী ও শশুর বাড়ির লোকজনের শারীরিক মানসিক নির্যাতনের শিকার তিন সন্তানের জননী ফাহিমা। অবশেষে নিরুপায় হয়ে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফান্দাউক ইউনিয়নের রুসুলপুর গ্রামে। 
মামলা সূত্রে জানা গেছে, বিগত ২০০৮ ইং সনের ১ জুলাই পার্শ্ববর্তী লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মুছন মিয়ার মেয়ে ফাহিমা বেগমের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের তাহের মিয়ার ছেলে সেলিম মিয়ার সাথে ৭৬ হাজার টাকা কাবিন মূলে ইসলামী শরিয়তের বিধান মতে বিয়ে হয়। বিয়ের পর ফাহিমার গর্ভে মারুফ মিয়া (১০) মাহিন মিয়া (৬) ও তানিশা বেগত (৩) নামে তিন জন ছেলে মেয়ের জন্ম হয়। ফাহিমার স্বামী সেলিম মিয়া একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মাদক বিক্রি করতে গিয়ে কিছু দিন পর পরই সেলিম পুলিশের হাতে ধরা পরে জেল হাজতে যায়। তখন ফাহিমাকেই টাকা জোগার করে স্বামী সেলিম কে জামিনে বের করে আনতে হয়। সম্প্রতি ব্যবসা করার নাম করে ফাহিমার স্বামী সেলিম ফাহিমার নিকট ২ লক্ষ টাকা যৌতুক  দাবী করে। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে ফাহিমার দরিদ্র পিতা ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করে। ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখে স্বামী সেলিম আবারো ফাহিমার নিকট ২ লক্ষ টাকা যৌতুক দাবী করে। ফাহিমা যৌতুকের টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে ফাহিমার স্বামী সেলিম মিয়া দেবর কাসেম মিয়া শশুর তাহের মিয়া শাশুরী জোসনা বেগম ও লিলু মিয়া মিলে ফাহিমাকে বেদম মারপিট করে তিনটি বাচ্চা সহ এক বস্ত্রে তার পিত্রালয়ে ফাটিয়ে দেয়। এই নিয়ে এলাকায় বেশ কয়েকটি শালিশ দরবার হলেও ২ লক্ষ টাকা যৌতুক না দিলে ফাহিমাকে নিয়ে ঘর সংসার করবে না বলে জানিয়ে দেয় স্বামী সেলিম। অবশেষে নিরুপায় হয়ে ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১ এ ফাহিমা বাদী হয়ে স্বামী সহ ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ১১(গ)/৩০ ধারা একটি মামলা দায়ের করে। আদালত মামলা টি আমলে নিয়ে, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিরনগরকে তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন প্রেরনের নির্দেশ দেন। অসহায় ফাহিমা আদালরেত ন্যায় বিচার প্রত্যাশা করছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com