সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেইসবুকে বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষকারী সৈয়দ নজরুলকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন।। দাবী না মানলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা

ফেইসবুকে বীর মুক্তিযোদ্ধাদের কটাক্ষকারী সৈয়দ নজরুলকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন।। দাবী না মানলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ সহ জেলার শীর্ষ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটাক্ষ, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
গতকাল বুধবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে কটাক্ষপূর্ণ স্ট্যাটাস প্রদানকারী সৈয়দ নজরুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধাগন। অন্যথায়, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে শতাধিক বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 
মানববন্ধন কর্মসূচি শেষে বীর মুক্তিযোদ্ধারা তাদের ঘোষণা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com