সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা

সময়নিউজবিডি ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। একই আসনে প্রথমে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হলেও পরে কবির আহমেদ ভূঞাকেও মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, প্রথম ধাপে মুশফিকুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিকল্প প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূঞাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া মুশফিকুর রহমান আগামীকাল (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন একটি সূত্র।
এদিকে, কবির আহমেদ ভূঞার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনিই কসবা-আখাউড়া আসনের জন্য দলের একক ও চূড়ান্ত প্রার্থী।
অন্যদিকে মুশফিকুর রহমানের সমর্থকেরা বলছেন, দল প্রথমে মুশফিকুর রহমানকেই মনোনয়ন দিয়েছে। তার মনোনয়ন বাতিল হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আগামীকাল মুশফিকুর রহমান মনোনয়নপত্র জমা দেবেন। তবে যাচাই-বাছাইয়ে যদি তার মনোনয়ন বাতিল হয়, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে দলের হয়ে ভোটের মাঠে থাকবেন কবির আহমেদ ভূঞা।
এ বিষয়ে বিএনপির মনোনয়ন পাওয়া কবির আহমেদ ভূঞা বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আগামীকাল আমি মনোনয়নপত্র জমা দেব। দলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তবে মুশফিকুর রহমানের মনোনয়নের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম বলেন, দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে, সঠিক তথ্য পাওয়া গেলে জানানো হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com