সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল

মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় (কমলগঞ্জ – শ্রীমঙ্গল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার বিকাল ৪টা ৫৫ মিনিটের সময় মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন,পৌর বিএনপির আহবায়ক মো. শোয়েব আহমদ,যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন,সদস্য সিরাজুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান আহমদ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন ও পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমদ জুলি প্রমূখ।
মনোনয়নপত্র দাখিল শেষে দলীয় প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাংবাদিকদের সাথে আলাপচারিতায় সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।এর আগে পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com