সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি চারশত গ্রাম গঁাজা ও মাদক বিত্রয়ের ২ হাজার পঁাচশত টাকাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা ও আশুগঞ্জ গোলচত্ত্বর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের জিয়া উদ্দিন বাবলু (৪০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কৈচাপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম-(২৪), একই এলাকার লিটন-(৩৮), ইসমাইল হোসেন-(২১) ও মমিন মিয়া-(২২)।
শুক্রবার দুপুরে র‍্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৃথক তিনটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com