সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট বাসদের স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট বাসদের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সময় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান গুলিতে নাগরিক সেবা চালু করা ও রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ করে দ্রুত পুনঃস্থাপন করা এবং হেফাজতের শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তারের দাবীতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
সোমবার (০৭ জুন) সকালে জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রীর বরাবর বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহব্বায়ক প্রবীর চৌধূরী রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, হেফাজত নেতা মুফতি সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহ এর নামে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধূরীর দেয়া মামলাটি দ্রুত নথিভুক্ত করার দাবী জানান।
উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন সরকারী বে-সরকারী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিণত করেন। এসব ঘটনায় ৫৬ টি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com