সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ১৭ জনকে অর্থদণ্ড ও ১৩ জনকে মুচলেকা 

বিজয়নগরে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ১৭ জনকে অর্থদণ্ড ও ১৩ জনকে মুচলেকা 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক ঘোষিত কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলার আড়িয়ল বাজার, চম্পকনগর বাজার, নয়াগাঁও বাজার, সিঙ্গারবিল বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
শনিবার (০৩ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১৭ টি মামলায় ১৭ জন অমান্যকারীকে ১৪ হাজার ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও কঠোরভাবে সতর্ক করা হয়।
এসময়  বিনাকারণে ঘুরাঘুরি করায় ১৩ জনকে ভবিষ্যতে ভূল করবেনা মর্মে মুচলেকা নেয়া হয়।অভিযানে  বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ প্রত্যক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত জানান, কঠোর লকডাউনের তৃতীয় দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৭ জনকে অর্থদণ্ড ও ১৩ জনকে মুচলেকা প্রদান করা হয়। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com