সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্যসহ আহত- ৪

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্যসহ আহত- ৪

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‌বন্দুকযুদ্ধে জয়নাল হক (৩২) নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। বুধবার মধ্যরাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ভুট্টুরভাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জয়নাল হক লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা দলগ্রাম ইউনিয়নের পাটোয়াটারী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী জয়নাল হককে পাটোয়াটারীর গ্রামের বাড়ি থেকে বুধবার বিকেলে গ্রেফতার করে হয়। পরে মধ্য রাতে বড় একটি চালান রংপুরে শহরে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে দক্ষিণ শ্রীখাতা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে জয়নালের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় মাদক বিক্রেতাদের হামলায় আহত হন কালীগঞ্জ থানার এসআই তুষার, এএসআই মোফাজল হোসেন ও কনস্টেবল সিপন। পরে জয়নালকে উদ্ধার করতে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়লে জয়নালের দুই পায়ে লাগে। বাকি সহযোগীরা পালিয়ে যায়। তাকে গ্রেফতার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্র, দুটি হাসুয়া ও লাঠি উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ বলেন, মাদক বিক্রেতা জয়নালের নামে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। সে সুস্থ হলে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com