সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফের দুর্বৃত্তদের আগুনে পুড়লো বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাসভবন

ফের দুর্বৃত্তদের আগুনে পুড়লো বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাসভবন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ফের দুর্বৃত্তদের আগুনে পুড়লো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের বাসভবন।
আজ শনিবার (৩১ জুলাই) দুপুর পৌঁনে ১ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বাড়ির কয়েকটি কক্ষ, বাসার আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, আজ শনিবার দুপুরে বাড়িতে হঠাৎ আগুনর ধোঁয়া দেখতে পান পাহারাদার মিলন। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিট সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মোনায়েম বিল্লাহ জানান, বাড়ির গ্যাস ও বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও কিভাবে আগুন লেগেছে তা বুঝতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে বাইরে থেকে কেউ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
 ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি জানান, কে বা কারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে। যতো দ্রুত সম্ভব দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ বড়ুয়া।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ২০২১ ইং তারিখে হেফাজতের তাণ্ডবের সময়ও এ বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গান পাউডার দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর ক্ষত না কাটিয়ে উঠতেই ফের আগুন দেয় দুর্বৃত্তরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com