সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন 

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন 

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এদিকে, আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা আওযামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল সোয়া ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাওন। পরে বাদ জোহর শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং বিকেল সাড়ে ৫ টায় প্রদীপ প্রজ্জ্বলন ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com