সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মাঈন উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিদায় সংবর্ধনা

স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মাঈন উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়র অফিস কক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ মাঈন উদ্দিনকে বদলীজনিত কারণে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, প্যানেল মেয়র-১ হোসনে আরা বেগম, সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ইদ্রিস মিয়া, উপসহকারী প্রকৌশলী (সিভিল) সোহেল ভূইয়া, সার্ভেয়ার মাকসুদুর রহমান, বাজার পরিদর্শক হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ মাঈন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী বক্তব্যে মোঃ মাঈন উদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মক্ষেত্রে সবসময় মানুষের ভালোবাসা পেয়েছি। আমিও নিজের সাধ্যমত সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষর ভালোবাসার কথা আমার আজীবন মনে থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com