সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তি চলছে

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তি চলছে

এক (০১) বছর মেয়াদী লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি চলছে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম চালুর মধ্য দিয়ে প্রফেশনাল গ্রন্থাগারিক হওয়ার সুবর্ণ সুযোগ এখন সবার নাগালে। বাংলাদেশের প্রতিটি মাধ্যমিক স্কুল ও কলেজে গ্রন্থাগারিক পদ সৃজন করা হয়েছে কিন্তু প্রয়োজনীয় লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের এক বছর মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি না থাকার কারনে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী তাদের কাঙ্ক্ষিত পদে নিয়োগ পাচ্ছেন না। এবার তাদের পাশে দাঁড়িয়েছে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া। যে কোন বিষয়ে স্নাতক (পাস/সম্মান) ডিগ্রিধারীগন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। চলতি সেমিস্টার, স্প্রিং ২০২২ (জানুয়ারি-জুন) থেকেই লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়। স্বল্প টিউশন ফি, শুক্র ও শনিবার ক্লাস এবং মহিলা ও স্কুল কলেজে চাকুরীরতদের জন্য টিউশন ফি’তে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কতর্ৃপক্ষ। ভর্তি সংক্রান্ত যে কোন যোগাযোগ:  ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া, দাতিয়ারা বাইপাস (এলজিইডি অফিস সংলগ্ন), ব্রাহ্মণবাড়িয়া, ফোন: ১৩১৩৪৩০০৬৪, ০১৩১৩৪৩০০৬৭। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com