সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সাহিত্য একাডেমির শতাধিক সদস্যের মিলনমেলায় ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাহিত্য একাডেমির শতাধিক সদস্যের মিলনমেলায় ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাহিত্য একাডেমির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় স্থানীয় গভ. মডেল গালর্স হাই স্কুলের অডিটোরিয়ামে সংগঠনের শতাধিক সদস্যের মিলনমেলায় দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩৯তম বার্ষিক সাধারণ সভাটি প্রয়াত প্রবীণ আলোকচিত্রশিল্পী ও সাহিত্য একাডেমির সম্মানীয় আজীবন সদস্য ও উপদেষ্টা প্রাণতোষ চৌধুরীর স্মরণে করা হয়েছে। দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়েছে। প্রথম অধিবেশনে প্রবীণ আইনজীবি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হামিদুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন এর পরিচালনায় দেশের প্রখ্যাত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব পাঠ ও তাঁদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার মাধ্যমে সাহিত্য একাডেমির গত এক বছরের প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন। প্রাণতোষ চৌধুরীর জীবনী পাঠ করেন সিনিয়র সহসভাপতি এডভোকেট মানিক রতন শর্মা। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের পরিচালক মণ্ডলীর সদস্য এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, নন্দিতা গুহ, আশরাফুন নবী মোবারক, শামসুদ্দিন আহমেদ ও রিফাত আমিন। এছাড়াও মুক্ত আলোচনায় সংগঠনের ফারুকুল ইসলাম, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, এডভোকেট শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, এস এম শাহীনুর, অধ্যাপক আবু হানিফ, ড. শফিক সাকী, গবেষক আমির হোসেন, এম এ মালেক ও অংশগ্রহণ করেন। প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশন শুরু করা হয়।

আলোচনায় রিফাত আমিন বলেন, প্রয়াত প্রবীণ আলোকচিত্রশিল্পী প্রাণতোষ চৌধুরীর আলোকচিত্র সমূহ প্রদর্শন করার প্রস্তাব করেন, সংগঠনের ৪০ বছর পূর্তী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরার জন্যও প্রস্তাব করেন। দ্বিতীয় অধিবেশনে কুমিল্লা থেকে আগত আবৃত্তি জোট সংগঠনের সভাপতি বদরুল হদা জেনু, ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, রেজাউল কিরম শামিম, সাইফুল ইসলাম, ঠাকুর জিয়াউদ্দিন আহমদ, জহিরুল ইসলাম স্বপন চৌধুরী, অধ্যক্ষ সোপানুল ইসলাম প্রমূখ। দিনব্যাপী সাধারণ সভায় মধ্যহ্ন ভোজন শেষে ফটোশেসনের মাধ্যমে সমাপ্ত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com