সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নবীনগরে বলৎকারের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার

নবীনগরে বলৎকারের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে সোহরাব উদ্দিন-(৩৯) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাওলানা সোহরাব উদ্দিন সুনামগঞ্জ জেলার হাসমত আলীর ছেলে।
গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানা পুলিশ। পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত সোহরাব উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও বলৎকারের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ এলাকার জোবেদা খাতুন জামে মসজিদের ইমাম সোহরাব উদ্দিনের কাছে এলাকার শিশু শিক্ষার্থীরা আরবি পড়তে আসেন। এদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী মসজিদের পাশের কক্ষে সোহরাব উদ্দিনের সাথে এসে ঘুমাতো। সেখানে শিশুটিকে প্রায়ই যৌন নিপিড়ন করতেন ইমাম সোহরাব উদ্দিন। বিষয়টি এতোদিন গোপন থাকলেও মঙ্গলবার রাতে শিশুটির পরিবারের লোকজন জানতে পারেন। এসময় নবীনগর থানা পুলিশকে জানানোর পর রাতেই পুলিশ তাকে গ্রেফতার করেন।
নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিশন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে অভিযুক্ত ইমাম সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com