সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
“শ্রেণিবেদ ভাঙি শোষিতের রোষে,সম্প্রতীর মালা গাঁথি ভেদাভেদ নাশে” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কমলগঞ্জ মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে অনষ্ঠিত হয়।বিকাল ৩টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।পরে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কমলগঞ্জ সংসদের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে উদীচী কমলগঞ্জ শাখার সভাপতি বীরেন্দ্র চন্দ্রের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মকবুল হোসেন।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি এড. মিজানুর রহমান টিপু, কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি জহরলাল দত্ত, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক শাজাহান মানিক, অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ১নং ভানুবিল স: প্রা: বিদ্যালয়ের এস এমসির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, শিক্ষক নিরঞ্জন দেব, শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি কমলগঞ্জ উপজেলা শাখা সংসদের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশন অনু্ষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com