সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সরাইলে একজনের অর্ধ-গলিত ঝুলন্ত মরদেহের কঙ্কাল উদ্ধার

সরাইলে একজনের অর্ধ-গলিত ঝুলন্ত মরদেহের কঙ্কাল উদ্ধার

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থানের গাছ থেকে একজনের ঝুলন্ত মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি দীর্ঘদিন আগের। এ কারণে এটি পচে নষ্ট হয়ে যাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, আজ বুধবার সকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের একটি কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। মরদেহটি অন্তত ২০ থেকে ২৫ দিন আগের। এর নিচের অংশ শিয়াল খেয়ে নষ্ট করে ফেলেছে। ওপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে।
তিনি আরও জানান, ওই কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন ধরে এখানে কাউকে কবরও দেওয়া হয় না। গ্রামের এক বাড়ির ছাগল কবরস্থানটিতে ঢুকে যায়। দুই কিশোর ছাগলটি আনতে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় অর্ধ গলিত মরদেহটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানায়। গ্রামবাসী কবরস্থানে ঢুকে মরদেহটি দেখে পুলিশকে সংবাদ দিলে পুলিশ অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com