সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
২৮শে মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে হেফাজতের তাণ্ডবের এক বছর উপলক্ষে কলম বিরতি ও মানববন্ধন

২৮শে মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে হেফাজতের তাণ্ডবের এক বছর উপলক্ষে কলম বিরতি ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
২০২১ ইং সনের ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে হেফাজতের নারকীয় তাণ্ডবের তৃতীয় দিনে ২৮ শে মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার এক বছর উপলক্ষে কলম বিরতি ও মানববন্ধন করেছেন পৌরকর্তৃপক্ষ।
সোমবার (২৮ মার্চ) সকালে হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবি করে কলম বিরতি পালন করা হয়। পরে দুপুর দেড়টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করেন পৌর সার্ভিস এসোসিয়েশন।
পৌর সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সিনিয়র সহ সভাপতি এস এম আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক-১ সুমন দত্ত, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাম কাউসার, পৌর সচিব মোঃ সামছুদ্দিন, পৌর সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সহ পৌরসভায় কর্মকর্তা অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গত ২৬ মার্চ ও ২৮ মার্চ হেফাজত সমর্থকদের তান্ডবে ক্ষতিগ্রস্থ যানবাহন ও নতুন ভবন নির্মাণের দাবী দ্রুত বাস্তবায়নের দাবী জানান। এই নারকীয় তান্ডবে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com