সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেলো যুবকের 

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেলো যুবকের 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) রাতে জেলার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত রাফি ভুইয়া ঐ গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের প্রদীপ (২০) ও শিমুল (২১) নামে বখাটে দুই যুবক একই গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করতো। গতকাল সোমবার সন্ধ্যায় রাফি ভুইয়াসহ ৪/৫ জন প্রদীপকে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নিয়ে আসেন। সেখানে প্রদীপকে উত্ত্যক্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রদীপ সেখান থেকে চলে যেতে চাইলে এতে বাঁধা দেন রাফি। এসময় প্রদীপের কোমড়ে থাকা ছুরি দিয়ে রাফির বুকের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত প্রদীপ ঐ গ্রামের স্বপনের ছেলে।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত প্রদীপকে গ্রেপ্তারের চেষ্টা করছেন পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com