সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় রহমত উল্লাহ-(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (০৪ এপ্রিল) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া নামক এলাকায় ট্রাক চাপায় তিনি মারা যান। নিহত রহমত উল্লাহ জেলা বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী গ্রামের সুরুর রহমানের ছেলে। বুধন্তী বাজারে তার একটি চা প্যাকেটজাত করনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে সরাইলের বিশ্বরোড থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে আসছিলেন রহমত উল্লাহ। পথিমধ্যে বাড়িউড়া নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন রহমত উল্লাহ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com