সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে সংখ্যালঘু নির্যাতনের সংবাদ ভিত্তিহীন : স্থানীয় হিন্দু সম্প্রদায়

বিজয়নগরে সংখ্যালঘু নির্যাতনের সংবাদ ভিত্তিহীন : স্থানীয় হিন্দু সম্প্রদায়

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় কয়েকটি পত্রিকায় বিজয়নগরে “নদীপাড়ের মাটি কাটার প্রতিবাদ করায় সংখ্যালঘুদের হুমকি মাটি খেকোদের ” শিরোনামে প্রকাশিত সংবাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রভাবশালীরা হুমকি-ধামকি প্রদান করে ভয় ভীতি প্রদর্শনের কথা উল্লেখ করা হয়েছে।
সরেজমিনে ঘুরে গ্রামগুলোর বেশ কিছু হিন্দু সংখ্যালঘুর নারী পুরুষের সাথে কথা বলে জানা যায়, নদীর খননের মাটি সরকারি মাটি ও মাটি কে বা কাহার্ কি প্রয়োজনে কোথায় নিল সেটা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। এই বিষয়ে তারা কোন প্রতিবাদ করেননি। তাদেরকে কেউ হুমকি-ধামকি প্রদানও করেনি।
বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জগৎপুর, মানিকপুর গ্রামে ৯ এপ্রিল দুপুর ১২ থেকে ২ টা পর্যন্ত বিভিন্ন মহল্লায় ঘুরে শিরিষ পাল, নিতিষ পাল, শিবু পাল, সন্তুষ পাল, অনিল পাল, বাদল পাল, অর্জুন পাল,নির্মল পাল, ডাঃ মনিন্দ্র দাস,হরিমন দাস,নিশু দাস প্রমুখ এর সাথে প্রতিবেদক এর আলাপে এই বক্তব্য পাওয়া যায়।
এসময় বিজয়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরীর নেতৃত্বে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উক্ত সংবাদের সত্যতা খুঁজতে বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরতে দেখা যায়।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক চৌধুরী এ প্রতিবেদককে জানান, কিছু দুষ্ট লোক আছে যারা সবসময়ই তাদের সুবিধা-অসুবিধা প্রয়োজনে হিন্দু সম্প্রদায়কে গুটি হিসেবে ব্যবহার করে অপরাজনীতিতে নিজেদের অসৎ ফায়দা লোটার চেষ্টায় লিপ্ত থাকে। ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকায় একটি সংবাদের সত্যতা খুঁজতে এসে জানতে পারলাম উপজেলার জগৎপুর মানিকপুর গ্রামের সংখ্যালঘু পরিবারগুলো শান্তি-শৃঙ্খলার সাথে অতীতের ন্যায় বসবাস করে যাচ্ছে। তাদের সাথে গত কয়েকদিনের মধ্যে কোনো সাংবাদিক যোগাযোগ করেনি বলে আমাদের নিশ্চিত করেছে।কাল্পনিক মনগড়া সংবাদ পরিবেশনের মাধ্যমে নিজের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য শান্ত সমাজকে অশান্ত করায় হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com