সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
স্টামফোর্ডে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসানের দায়িত্ব গ্রহণ

স্টামফোর্ডে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসানের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত ট্রেজারার হিসেবে অধ্যাপক ড. জিয়াউল হাসান দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর লুৎফুর রহমানের কাছ থেকে আজ (২৩ এপ্রিল) শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রেজারার হিসেবে ড. মো. জিয়াউল হাসানকে নিয়োগ প্রদান করা হয়। তিনি ২০০৯ সালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৭ মে ২০১৩ থেকে ১৯ নভেম্বর ২০১৩ সাল পর্যন্ত আইন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি স্টামফোর্ডের আইন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ড. মো. জিয়াউল হাসান মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ায় বেশ কিছুদিন বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তব্যরত ছিলেন।
ড. মো. জিয়াউল হাসান মস্কো পেডাগোজিক্যাল স্টেট ইউনিভার্সিটি থেকে সিভিল ল’ এর উপর প্রথম শ্রেণিতে মাস্টার্স ইন জুরিসপ্রডেন্স ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে মস্কোর পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। দেশি বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর বেশ কিছু প্রকাশনা রয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com