সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজয়নগরে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ছাড়াই করোনা টিকার সনদপত্র গ্রহণের অভিযোগ

বিজয়নগরে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ছাড়াই করোনা টিকার সনদপত্র গ্রহণের অভিযোগ

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্র ইস্যু হওয়ার আগেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জাতিয় পরিচয়পত্রের মাধ্যমে আবেদন করে বিদেশ যাওয়ার জন্য টিকা না দিয়ে ফাইজার ডোজের ১ম ও ২য় টিকার সনদ সংগ্রহ করেছেন মোশারফ মিয়া-(২২) নামে এক যুবক। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
মোশারফ মিয়ার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে দেওয়া তথ্য সূত্রে জানা যায়, তার জাতীয় পরিচয়পত্র ইস্যুর তারিখ ২১ জুন ২০২২, যার নম্বর-৯৫৮৪৫৮৮০৪১ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ ৩ জুলাই ২০২২, যার নম্বর- B00386602। কিন্তু তার টিকা সনদে দেখা যায় সে গত ২ মে ২০২২ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে ১ম ডোজ ও ৬ জুন ২০২২ ইং তারিখে ২য় ডোজ সম্পন্ন করে। যার মধ্যে পাসপোর্ট নম্বরও সংযোজন করা রয়েছে। অথচ আবেদন বা টিকা গ্রহনের তারিখে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আগেই সম্পূর্ণ দেখানো হয়েছে।
এ বিষয়ে মোশারফ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা বা বলতে পারব না। বলে সে ফোন কেটে দিয়ে আর ফোন রিসিভ করেননি।

টিকার সনদপত্র, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র।


উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাছুম জানান, টিকা না দিয়ে বা ভোটার আইডি, পাসপোর্ট ইস্যুর তারিখের আগে সেগুলো দিয়ে টিকার সনদ প্রাপ্তির কোন সুযোগ নাই। তার পরেও আমি যেহেতু অবগত হয়েছি সেহেতু বিষয়টি খতিয়ে দেখব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com