সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কমলগঞ্জে সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার

কমলগঞ্জে সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করছে বন বিভাগ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামে বসবাসরত মো. শাহিন সাপুড়ের কাছ থেকে এ গুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কমলগঞ্জের শাহিন সাপুড়ে গত শুক্রবার উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের একটি বাসা থেকে ২টি দাঁড়াস সাপ ও শনিবার টিলাগাও এলাকার এক বাসা থেকে ২টি দুধরাজ সাপ ধরে নিয়ে আসে। গত শনিবার (৩০ জুলাই) রাতে খবর পেয়ে বন বিভাগ সাপ ৪টি উদ্ধার করে নিয়ে রবিবার বিকেলে জানকিছড়া রেস্কিউ সেন্টারে অবমুক্ত করে।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহিন সাপুড়ের কাছে ৪টি সাপ আছে। পরে দায়িত্বরত বন কর্মকর্তাদের নির্দেশ দেই সাপগুলো উদ্ধার করে নিয়ে আসতে। পরে তারা নিয়ে আসে। তারপর তাদের মাধ্যমে জানতে পারি সাপগুলো সুস্থ আছে, পরে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com